ঢাকা
logo
প্রকাশিত : October 15, 2025

দেবহাটায় কৃষি অধিদপ্তরের আয়োজনে কৃষকদেরকে সার ও বীজ প্রদান

আর.কে.বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: দেবহাটায় উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে বুধবার দুপুর সাড়ে ১২টায় কৃষকদেরকে বিনামূল্যে সার ও বীজ প্রদান অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা অফিসার্স ক্লাবের সামনে ২০২৫-২৬ অর্থবছরে প্রনোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বসতবাড়িতে ও মাঠে চাষযোগ্য শীতকালীন সবজি বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জয়দেব কুমার, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান কাজল প্রমুখ। সভায় উপজেলা কৃষি অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ ও শতাধিক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা দেশকে স্বয়ংসম্পূর্ণ করতে কৃষকদের অবদানের কথা তুলে ধরে তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানান এবং সরকার যে উদ্দেশ্যে এই বীজ ও সার বিনামূল্যে বিতরণ করছে তার সুফল যেন সবাই পায় সেই আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া বর্তমানে উন্নত প্রযুক্তিতে যে ধরনের চাষাবাদ হচ্ছে সেই সুফল গ্রহন করে নিজেকে স্বাবলম্বী করার পাশাপাশি দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে সকলকে অবদান রাখান আহবান জানান।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram