ঢাকা
logo
প্রকাশিত : October 14, 2025

আত্রাইয়ে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের স্টপেজ না থাকায় যাত্রীদের দুর্ভোগ

ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলার আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের স্টপেজ না থাকায় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সান্তাহার ও নাটোরের মধ্যবর্তী এ স্টেশন থেকে বিপুল সংখ্যক যাত্রী প্রতিনিয়ত রাজধানী ঢাকায় যাতায়াত করলেও পর্যাপ্ত সংখ্যক আন্তঃনগর ট্রেনের স্টপেজ না থাকায় তাদের এ দুর্ভোগ পোহাতে হয়।

জানা যায়, নওগাঁ জেলার মধ্যে একমাত্র মানসম্পন্ন রেলওয়ে স্টেশন আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন। এ স্টেশনের উপর দিয়ে প্রতিদিন ৯ জোড়া ঢাকাগামী আন্তঃনগর ট্রেন চলাচল করে। এর মধ্যে নীলসাগর এক্সপ্রেস ও দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের স্টপেজ এখানে রয়েছে। যার আসন সংখ্যা সীমিত হওয়ায় অনেক যাত্রীই টিকিট প্রাপ্তি থেকে বঞ্চিত হন। আত্রাই স্টেশন থেকে প্রতিদিন শতশত যাত্রী রাজধানী ঢাকায় যাতায়াত করে থাকেন।

বিশেষ করে এ স্টেশন থেকে রাজশাহীর বাগমারা, নাটোরের সিংড়া ও নওগাঁর আত্রাই এবং রাণীনগর উপজেলার বিপুল সংখ্যক লোক রাজধানী ঢাকার সাথে যোগাযোগের ক্ষেত্রে এ স্টেশন ব্যবহার করে থাকেন। ঢাকাগামী পর্যাপ্ত পরিমাণ আন্তঃনগর ট্রেনের স্টপেজ না থাকায় এসব যাত্রীদের চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে। বিশেষ করে আত্রাই থেকে সড়ক পথে ঢাকার সাথে যোগাযোগের তেমন কোন ব্যবস্থা না থাকায় এ অঞ্চলের মানুষ ট্রেন নির্ভরশীল হয়ে পড়েছেন।

আর পর্যাপ্ত সংখ্যক ট্রেনের স্টপেজ না থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকার বিপুল সংখ্যক জনসাধারণকে। এ জনদুর্ভোগ লাঘবে আত্রাইয়ের আহসানগঞ্জ স্টেশনে কমপক্ষে ঢাকাগামী আন্তঃনগর চিলাহাটি এক্সপ্রেস, পঞ্চগড় এক্সপ্রেস ও লালমনি এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতি কার্যকর করার দাবি এলাকার সচেতন মহলের।

আত্রাই উপজেলার দাঁড়িয়াগাথী গ্রামের আবু সাঈদ চৌধুরী বলেন, আমরা ঢাকায় কর্মরত। বিভিন্ন সময় বাড়িতে যাবার প্রয়োজন হলে আত্রাই স্টেশনে আন্তঃনগর ট্রেনের স্টপেজ না থাকায় চরম বিড়ম্বনার শিকার হতে হয়। বিশেষ করে যখন ফ্যামেলি নিয়ে যাওয়া আসা করতে হয় তখন এ দুর্ভোগ আরও চরম আকার ধারণ করে। আত্রাইয়ে যদি আর ২/৩টি ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতি দেয় তাহলে আমরা আত্রাই বাসীসহ পার্শবর্তী রাজশাহীর বাগমারা, নাটোরের সিংড়া ও নওগাঁর আত্রাই এবং রাণীনগর উপজেলার বিপুল সংখ্যক লোক ব্যাপক উপকৃত হবো।

আত্রাই রেলওয়ে স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত কুমার বলেন, আত্রাইয়ের আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে আরও কয়েকটি ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতি কার্যকর হলে রেলের রাজস্ব অনেক বৃদ্ধি পাবে। কেননা এখানে যাত্রীর অনেক চাহিদা আছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram