ঢাকা
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১:২৬
logo
প্রকাশিত : অক্টোবর ১৩, ২০২৫

বড়লেখায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি ও আলোচনা সভা

আব্দুর রব, বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি: বড়লেখা উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে সোমবার আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষ্যে র‍্যালি, অগ্নি নির্বাপণ মহড়া ও দুর্যোগ প্রস্তুতি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় বক্তারা উপজেলা ও প্রতিটি ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রস্তুতি কমিটিগুলোকে কার্যকর করার তাগিদ দিয়েছেন। এবং যে কোনো দুর্যোগে আক্রান্তদের উদ্ধার তৎপরতায় ও দুর্গতদের সহযোগিতায় দ্রুত অংশগ্রহণের জন্য ভলান্টিয়ার মনোনয়ন ও তাদেরকে প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

ইউএনও গালিব চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এসএম রাশেদুজ্জামান বিন হাফিজ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নিবাস চন্দ্র পাল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার এনামুল হক সুমন, পৌর বিএনপির সভাপতি সাইফুল ইসলাম খোকন, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা এসএম জামালুদ্দিন, উপজেলা নির্বাচন অফিসার হাফিজুর রহমান, উপজেলা সহকারি জনস্বাস্থ্য প্রকৌশলী মঈন উদ্দিন প্রমুখ।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram