ঢাকা
১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৪:৩৬
logo
প্রকাশিত : অক্টোবর ১৩, ২০২৫

জনগণের শক্তি বড় শক্তি, সেই জনগণের চাহিদা বুঝতে হবে: কামরুল

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: ধানের শীষের পক্ষে জনমতের লক্ষ্যে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় সুনামগঞ্জ-১ আসনের মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান কামরুল এর সমর্থনে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। জনসভায় বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিএনপি নেতাকর্মী, সমর্থকসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ সড়ক ও নৌপথে মিছিল নিয়ে সভায় যোগ দেয়। কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় সভাস্থল।

সোমবার দুপুরে উপজেলা মধ্যনগর বাজারে উপজেলার ও সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলা বিএনপির আহবায়ক আবে হায়াত এর সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী সুনামগঞ্জ জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল।

তিনি বলেন, বিএনপিকে নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে। নির্বাচন সহজ হবে না কঠিন হবে তাই সবাইকে সর্তক থাকতে হবে। আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। আমার ভালবাসার মানুষ আপনারা, আমার হয়ে আপনারা কাজ করবেন। ভোট চাইবেন বিএনপি জন্য, ভোট চাইবেন তারেক রহমান এর জন্য।

তিনি আরও বলেন, শেখ হাসিনা বলেছিল শেখের বেটি পালায় না, কিন্তু জনগণের শক্তির কাছে পরাজিত হয়ে পালাতে হয়েছে। আর পালানোর সময় কাপড়ও নিতে পারেনি। আমি সেই জনগণকে নিয়েই আমার জীবন সংগ্রাম আর রাজনৈতিক জীবন গড়েছি। জনগণের শক্তি নিয়ে আমি থাকবো, আমাদের সফলতা কেউ আটকাতে পারেনি, আর পারবেও না।

তিনি জানান, আমাদের মধ্যে অনেক প্রার্থী আছে এমপি নির্বাচনে অংশগ্রহণ করতে চায়, আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকবে, কিন্তু প্রতিহিংসা নয়। দল যাকে মনোনয়ন দিবে তার পক্ষেই কাজ করবো, আর সবাইকে করতে হবে।

প্রথম যুগ্ম আহবায়ক আব্দুল কাইয়ুম মজনুর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মী ও সমর্থকগণ।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram