ঢাকা
logo
প্রকাশিত : October 13, 2025

গোপালগ‌ঞ্জে পারিবারিক কলহের জের ধরে নারী নিহত, সৎ ছে‌লে আটক

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ: গোপালগ‌ঞ্জে পা‌রিবা‌রিক কল‌হের জের ধ‌রে স্বামী ও সৎ ছে‌লের হা‌তে শোভা বেগম (৪০) নামে এক নারী নিহত হ‌য়ে‌ছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহ‌তের সৎ ছে‌লে ফখরুল শেখ‌ (৩৫) কে আটক করেছে পুলিশ। নিহত শোভা বেগম গোপালগঞ্জ পৌর এলাকার ফ‌কিরকা‌ন্দি গ্রা‌মের বালাম শে‌খের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা‌ গে‌ছে, গতকাল রোববার দিবাগত রা‌তে শোভা বেগম পারিবারিক কলহের জের ধরে বালাম শেখ ও সৎ ছেলে ফখরুল শে‌খের হা‌তে মারপি‌টের শিকার হন। পরে স্থানীয় প্রতিবেশী এবং নিহতের ছেলে সৎ ছে‌লে ফখরুল শেখ তাকে সদর হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলেআশংকজনক হওয়ায় তা‌কে প্রাথমিক চিকিৎসার পর ঢাকায় রেফার করা হয়। ঢাকায় যাওয়ার প‌থে ঢাকা-খুলনা মহাসড়‌কের গোপালগ‌ঞ্জের মুকসুদপুর এলাকায় গভীর রাত ২টার দিকে তিনি মারা যান। প‌রে নিহতের খালাতো ভাই ইয়াসিন ও ছেলে ফখরুল লাশ কাশিয়ানী থানায় নিয়ে আসেন।

গোপালগঞ্জ সদর থানার ওসি মির মোহাম্মদ সা‌জেদুর রহমান ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রে জা‌নি‌য়ে‌ছেন, নিহতের সৎ ছেলে ফখরুল শেখকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হ‌য়ে‌ছে। এ ঘটনায় মামলা দা‌য়ে‌রে প্রস্তু‌তি চল‌ছে বলেও জানান তি‌নি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram