ঢাকা
logo
প্রকাশিত : October 13, 2025

মনপুরায় সাবেক ভাইস চেয়ারম্যানসহ স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেফতার

মনপুরা (ভোলা) প্রতিনিধি: ভোলার মনপুরায় বন সংরক্ষন আইন লংঘন মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা আব্দুর রহমান রাশেদ মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়াও স্বেচ্ছাসেবকলীগ নেতা ইউপি সদস্য সোহেল মেম্বারকে পুলিশের উপর হামলা মামলায় গ্রেফতার করা হয়। অপারেশন ডেভিল হান্টের আওতায় এ অভিযান পরিচালনা করেন মনপুরা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আহসান কবির।

রবিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রহমান রাশেদ মোল্লা উত্তর সাকুচিয়া ইউনিয়ন আওয়ামীলীগ'র সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগ'র সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন। এছাড়া গ্রেফতারকৃত উত্তর সাকুচিয়া ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের সদস্য সোহেল মেম্বার ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ'র সভাপতি পদে রয়েছেন। গ্রেফতাকৃত দুই আওয়ামীলীগ নেতাকে ভোলা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে মনপুরা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আহসান কবির জানান, আসামিরা বন সংরক্ষন আইন অমান্য মামলা ও পুলিশ এসল্ট মামলায় ওয়ারেন্টভুক্ত থাকায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে। ২০২৪ সালের মার্চ মাসে মনপুরা থানায় দায়েরকৃত মামলায় ১৪৩/১৫২/১৮৬/৩৩২/৩৩৩/৩৫৩/৩০৭ ধারায় পেনাল কোডের আওতায় তাদেরকে গ্রেফতার করে ভোলা জেলা কারাগারে পাঠানো হয়েছে। এবং আমাদের অপারেশন ডেভিল হান্টের আওতায় অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram