ঢাকা
logo
প্রকাশিত : October 13, 2025

কালীগঞ্জে মাদকবিরোধী পৃথক অভিযানে ৬ কারবারি আটক

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে মাদকবিরোধী পৃথক অভিযানে হিরোইন, গাঁজা ও ইয়াবা ট্যাবলেটসহ ছয় মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ।

রোববার (১২ অক্টোবর) রাতব্যাপী ও সোমবার সকালে উপজেলার বক্তারপুর ও নাগরী ইউনিয়নে এবং কালীগঞ্জ পৌরসভায় এই অভিযান পরিচালিত হয়। বিষয়টি নিশ্চিত করেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলাউদ্দিন।

ওসি জানান, রবিবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে বক্তারপুর ইউনিয়নের কৌচান এলাকার একটি লিচু বাগানে অভিযান চালিয়ে মোঃ শুকুর আলী (৫৫) নামের এক ব্যক্তিকে আটক করে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। শুকুর আলী পৌর এলাকার দূর্বাটি গ্রামের মৃত হাকিম উদ্দিনের পুত্র। রাতেই পুলিশের অপর দুইটি টিম পৌর এলাকার বালীগাঁও ও নাগরী ইউনিয়নের সেনপাড়া এলাকা পৃথক দুইটি অভিযান পরিচালনা করে। অভিযানে বালীগাঁও গ্রামের মৃত মহসিনের পুত্র মোঃ গোলাম মহিউদ্দিনের (৪৫) বসত ঘর থেকে ২০ পুরিয়া (দুই গ্রাম) হিরোইন উদ্ধার এবং ঘটনাস্থল থেকে মোঃ গোলাম মহিউদ্দিন (৪৫), একই গ্রামের মোঃ কফিল উদ্দিনের পুত্র মোঃ শাহাদাত হোসেন শাকিল (২৭) ও ঈশ্বরপুর গ্রামের মোঃ মজিবুর রহমানের পুত্র মোঃ মুন্না মিয়া (২৭) কে আটক করা হয়। পুলিশের অপর টিমটি সেনপাড়া গ্রামের আঃ সামাদের বাড়ির সামনের পাকা রাস্তায় অভিযান চালিয়ে মোঃ পনির হোসেন (৪৫) নামে একজনকে আটক করে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পনির পূবাইল থানার বিন্দান (জয়নগর) গ্রামের মোঃ আবু সাইদের পুত্র।

অপরদিকে সোমবার সকালে পৌর এলাকার পুরাতন ব্যাংকের মোড়ে অবস্থিত মক্কা ফার্মেসীতে অভিযান চালিয়ে দড়িসোম গ্রামের আল আমিনের পুত্র অনিক (২১) কে আটক করে তার কাছ থেকে ১৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক চারটি মামলা (নং- ২০, ২১, ২২ ও ২৩) দায়ের করা হয়েছে।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলাউদ্দিন বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান রয়েছে। আটককৃত ছয় আসামিকে আইনি প্রক্রিয়া শেষে সোমবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram