ঢাকা
২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:৩৬
logo
প্রকাশিত : অক্টোবর ১৩, ২০২৫

মির্জাগঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালিত

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি: ‘সমন্বিত উদ্যোগ প্রতিরোধ করি দুর্যোগ’- এই স্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর মির্জাগঞ্জে আন্তজার্তিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।

আজ সোমবার (১৩ অক্টোবর) সকালে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও দুযোর্গ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে এ উপলক্ষ্যে উপজেলা পরিষদ পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি এবং র‍্যালি পরবর্তী উপজেলা পরিষদ মাঠে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। ফায়ার সার্ভিসের কর্মকর্তা কর্তৃক মহড়া প্রদর্শন করা হয়।

এরপর উপজেলা পরিষদের সম্প্রসারিত কনফারেন্স রুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তরিকুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইলিয়াছ হোসেন, মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহসান উল্লাহ পিন্টু সিকদার, সহ-সভাপতি মোঃ ফারুক মুন্সি, যুগ্ম-সম্পাদক হারুন অর রশিদ মুন্সি, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সাধারণ সম্পাদক ওয়াদুদ গোলদার, ফায়ার সার্ভিস কর্মকর্তা মোঃ ইব্রাহীম, রেডক্রিসেন্ট সোসাইটির মির্জাগঞ্জের টিম লিডার মোঃ রাব্বি মল্লিক প্রমুখ।

বক্তারা বলেন, অধুনা আগাম পূর্বাভাস ও প্রস্তুতির কারণে বন্যা ও ঘূর্ণিঝড়ে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি অনেকাংশে হ্রাস করা সম্ভব হয়েছে। তবে আধুনিক বিজ্ঞান যতই চেষ্টা করুক প্রকৃতিও পাল্লা দিয়ে প্রতিনিয়ত রূপ পাল্টাচ্ছে। সর্বপরি দরকার, দুর্যোগ মোকাবেলায় সরকারের পাশাপাশি নাগরিকদের সচেতন হওয়া। আরও বেশি প্রশিক্ষিত জনবল, স্মার্ট প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করতে হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram