ঢাকা
logo
প্রকাশিত : October 9, 2025

মোরেলগঞ্জে পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: 'আর নয় পলিথিন, বিকল্প ব্যাগ হাতে নিন'- এ স্লোগানকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জে পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে বাজার কমিটি ও ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বেলা ১১টায় বেসরকারি উন্নয়ন সংস্থা রুপান্তরের সহযোগিতায় ইয়ুথ ফোরামের আয়োজনে এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে উদ্ধোধন করেন সহকারী কমিশনার (ভূমি) অতীশ সরকার।

ইয়ুথ ফোরামের সদস্য কেয়া আক্তারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আলোচনা করেন রুপান্তরের জেলা প্রকল্প সমন্বয়কারী খন্দকার জিলানী হোসেন, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা গোবিন্দ্র চন্দ্র বিশ্বাস, বিএনপি নেতা সমাজসেবক গিয়াস উদ্দিন তালুকদার, প্রেসক্লাব সভাপতি এইচ এম মইনুল ইসলাম, সাধারণ সম্পাদক গনেশ পাল, সাবেক সভাপতি মশিউর রহমান মাসুম, ব্যবসায়ী পলাশ মৃধা, ইয়ুথ ফোরামের সদস্য রুমান হোসাইন, মাশরাফি হোসেন সানি।

সভায় বক্তারা পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে বিকল্প ব্যাগ ব্যবহারে সচেতনতার লক্ষে সকলকে এগিয়ে আশাসহ সুন্দরবন রক্ষায় যত্রতত্র নদী খাল ও জলাশয়ে কোন অবস্থায় প্লাস্টিক ও পলিথিন না ফেলার আহবান জানান। কর্মশালা শেষে প্রধান অতিথি বাজার ব্যবসায়ীদের মাঝে বিনামূল্যে রুপান্তরের ১০ হাজার পাটের ব্যাগ বিতরণ কার্যক্রমের অনুষ্ঠানিক উদ্ধোধন করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram