ঢাকা
logo
প্রকাশিত : October 6, 2025

ইসলামী ব্যাংকের অবৈধভাবে নিয়োগকৃত কর্মকর্তা-কর্মচারীদের ছাটাইয়ের দাবিতে মোরেলগঞ্জে মানববন্ধন

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিবেদক: ২০১৭ থেকে ২০২৪ পর্যন্ত ব্যাংক লুটকারি এস আলম কর্তৃক  প্রভাব খাটিয়ে অবৈধ নিয়োগকৃত অদক্ষ কর্মকর্তা-কর্মচারীদের অনতিবিলম্বে ছাটাইয়ের দাবিতে বাগেরহাটের মোরেলগঞ্জ ইসলামী ব্যাংক শাখার গ্রাহক ও বিভিন্ন শ্রেনীপেশার মানুষ মানববন্ধন করেছেন।  

সোমবার বেলা ১১টায় পৌর শহরের মেইন সড়কে ইসলামী ব্যাংক শাখার সামনের ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও  বৈষম্যবিরোধী চাকুরি প্রত্যাশী পরিষদের ব্যানারে এ মানববন্ধনে অংশ নেন শতাধিক নারী পুরুষ গ্রাহকরা।

মানববন্ধনে বক্তারা বলেন, ইসলামী ব্যাংকসহ ব্যাংক সেক্টরের গ্রাহকদের হাজার হাজার কোটি টাকা লুট করে বিদেশে পাচার করেছে এস আলম ও সালমান এফ রহমানসহ এ চক্রের সকল টাকা বিদেশ  থেকে ফেরত আনতে হবে। তাদের অবৈধ সম্পদ জব্দ করে গ্রাহকদের টাকা ফিরিয়ে দিতে হবে। ইসলামী ব্যাংক সেক্টরে বিশেষ অঞ্চলে একচ্ছত্র এ অবৈধ নিয়োগ বাতিল করে অবিলম্বে মেধা ভিত্তিক নিয়োগ দিতে হবে।  

ফারুক হোসেন সামাদ, রফিকুল ইসলাম, মাওলানা ইব্রাহিম হোসেন, নাজমুল হাসান তাজিম, শফিউল আজম, মাসুম হোসেন কচিসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ এ মানববন্ধনে দাবি তোলেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram