ঢাকা
logo
প্রকাশিত : October 6, 2025

কাঠালিয়ায় ভ্রাম্যমান আদালতে ৩ জেলেকে কারাদন্ড

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় বিষখালী নদীতে মা ইলিশ ধরার অপরাধে ভ্রাম্যমান আদালত ৩ জন জেলেকে কারাদন্ড দিয়েছেন।

আজ সকালে কাঠালিয়া উপজেলার বিষখালী নদীতে অভিযান চালিয়ে ৩ জেলেকে আটক করে প্রত্যেককে ১ মাস করে সশ্রম কারাদন্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম।

উপজেলা মৎস্য কর্মকর্তা নাহিদা আক্তার ও থানা পুলিশের একটি দল অভিযানে অংশ নেন।

দন্ডপ্রাপ্তরা জেলেরা হলেন- বরগুনা জেলার বেতাগী উপজেলার জোপখালি গ্রামের মোঃ আলম মৃধার ছেলে মোঃ আরিফ মৃধা, মোঃ বাদল মৃধার ছেলে মোঃ সুজন মৃধা ও মোঃ জয়নাল মৃধার ছেলে মোঃ মিরন মৃধা। উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ যৌথ ভাবে এ অভিযান পরিচালনা করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram