ঢাকা
logo
প্রকাশিত : October 3, 2025

প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে যশোরে মানববন্ধন

শহিদ জয়, যশোর: প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বাদ জুমুআ প্রেসক্লাব যশোর প্রাঙ্গণে যশোর টাউন আহলে হাদীছ জামে মসজিদ, ষষ্টিতলা এবং বকচর আহলে হাদীছ জামে মসজিদের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ আব্দুর রহমান হুযাইফা এবং সংক্ষিপ্ত আলোচনা করেন শায়খ আব্দুর রহিম। মানববন্ধনে সভাপতিত্ব করেন মাওলানা শাইকুল ইসলাম বিন আব্দুল মালেক শুখা। এছাড়া বক্তব্য রাখেন আকবার হোসেন, মাওলানা হারুন হোমাইন, হাফেজ মাশকুর আলম,অধ্যাপক তৌহিদুল ইসলাম (যুগ্ম সেক্রেটারি), মাওলানা খলিলুর রহমান (জেলা জামায়াতে ইসলামী) ও জয়নাল আবেদীন (জেলা ওয়ার্কিং কমিটির সদস্য)।

বক্তারা বলেন, প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ না থাকায় শিক্ষার্থীরা ধর্মীয় শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। তারা অবিলম্বে প্রতিটি বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জানান।

মানববন্ধনে উল্লেখযোগ্য সংখ্যক মুসল্লি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram