ঢাকা
logo
প্রকাশিত : October 1, 2025

গহীন পাহাড় থেকে পাচারের জন্য বন্দি ৮ নারী ও শিশু উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার: কক্সবাজারের টেকনাফের বাহারছড়ার গহিন পাহাড় থেকে পাচারের জন্য বন্দি ৭ নারী ও এক শিশুকে উদ্ধার করেছে কোস্ট গার্ড ও নৌবাহিনী। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত যৌথ অভিযানে তাদের উদ্ধার করা হয়। বুধবার (১ অক্টোবর) কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেছেন।

উদ্ধারকৃতরা উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা আশ্রয় শিবিরের বাসিন্দা। প্রাথমিক তদন্তে জানা গেছে, তাদের সাগরপথে মালয়েশিয়া পাচারের জন্য পাহাড়ের গোপন আস্তানায় আটকে রাখা হয়েছিল।

কোস্ট গার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুম্মাপাড়া এলাকার পাহাড়ি জঙ্গল থেকে নারী ও শিশুকে উদ্ধার করা হয়। তবে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পাচারকারীদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

কোস্ট গার্ডের লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, মানবপাচার প্রতিরোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। পাচারকারীদের যেকোনো মূল্যে আইনের আওতায় আনা হবে।

আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত টেকনাফ এলাকায় ৬৮ জন মানবপাচারকারীকে গ্রেপ্তার এবং ১৮০ জনকে উদ্ধার করা হয়েছে। বিশেষ করে শীত মৌসুমে সাগরপথে মানবপাচারের প্রবণতা বেশি দেখা যায়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram