ঢাকা
২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৩৩
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ৩০, ২০২৫

আমরা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নই: মোস্তাফিজুর রহমান ইরান

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: আমরা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নই, যদি কোনো দল বা ব্যক্তি গণহত্যার সাথে জড়িত থাকে তাদের বিচার চাই আমরা। এ কথাগুলো বলেছেন বাংলাদেশ লেবার পার্টির কেন্দ্রীয় চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান।

তিনি আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন।

প্রেসক্লাব সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় মোস্তাফিজুর রহমান ইরান আরো বলেন, যদি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতেই হয়, তা আদালতের মাধ্যমে করতে হবে, নির্বাহী আদেশে করা যাবে না। তাহলে পুনরায় ফ্যাসিবাদ ফিরে আসবে।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ লেবার পার্টির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোঃ মিরাজ খান, ছাত্র মিশনের কেন্দ্রীয় সভাপতি সৈয়দ মোঃ মিলন, সেক্রেটারি মোঃ মামুন হোসেন, যুব মিশন কেন্দ্রীয় সভাপতি সালমান খান বাদশা, লেবার পার্টির ভান্ডারিয়া পৌরসভার আব্বায়ক মোঃ জাকির হোসেন, কাউখালী উপজেলার যুগ্ম আহবায়ক ডাক্তার শহিদুল ইসলাম, কাঠালিয়া উপজেলার সমন্বয়কারী মুফতি আরিফ বিন শহীদসহ লেবার পার্টির জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram