ঢাকা
২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৮:১৩
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ৩০, ২০২৫

কক্সবাজারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ছুরিকাঘাতে জামায়াত নেতা খুন

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজার সদর উপজেলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ছুরিকাঘাতে যুব জামায়াতের এক নেতা খুন হয়েছেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার চৌফলদণ্ডী ইউনিয়নের নতুন মহাল বাজারে খুনের এ ঘটনা ঘটে।

নিহত জামায়াত নেতার নাম আমজাদ হোসেন (২৫)। তিনি কোরআনে হাফেজ ও স্থানীয় ওয়ার্ড যুব জামায়াতের সভাপতি ছিলেন। তিনি ওই এলাকার মৃত নুরুল কবিরের ছেলে। অপরদিকে ঘাতক ছাত্রলীগ নেতার নাম রাফি। সে নিষিদ্ধ ছাত্রলীগের ওয়ার্ড সভাপতি এবং একই এলাকার ছৈয়দ নূরের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জমি সংক্রান্ত কারণে স্থানীয় ছৈয়দ নূর তথা রাফির পরিবারের সঙ্গে নিহত আমজাদ হোসেনের পরিবারের বিবাদ ও মামলা-মোকদ্দমা ছিল। এর অংশ হিসেবে রাফি ও আরো দুই যুবক মিলে নতুন মহাল বাজারে প্রকাশ্যে মানুষের সামনে আমজাদ হোসেনকে উপুর্যপরি ছুরিকাঘাত করে। এতে আমজাদের পেটে দুটি ও পিঠে একটি গভীর ক্ষত হয়। তিনি গুরুতর জখম হন। পরে হামলাকারীরা পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা আমজাদ কে উদ্ধার করে ঈদগাঁওর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত আমজাদের বড় ভাই, ছাত্রদল নেতা সাদ্দাম হোসেন বলেন, ছাত্রলীগের চিহ্নিত অস্ত্রধারীরা পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাতে নির্মমভাবে আমার ভাইকে খুন করেছে। আমি এর বিচার ও খুনিদের ফাঁসি চাই।

কক্সবাজার সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি আজিজুর রহমান জানান, ঘাতক রাফির পরিবার আওয়ামী লীগ আমলে প্রভাব খাটিয়ে নিহত আমজাদদের জমি দখল ও তাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করেছে। এরই ধারাবাহিকতায় এ খুনের ঘটনা ঘটিয়েছে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস খান বলেন, সুরতহাল রিপোর্ট তৈরি শেষে মরদেহ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনায় জড়িত একজনকে আটক করা হয়েছে। অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে নৃশংসভাবে আমজাদকে খুনের প্রতিবাদে ৩০ সেপ্টেম্বর চৌফলদণ্ডীর নতুন মহাল বাজারে এক বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে ইউনিয়ন জামায়াত এমারত।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram