ঢাকা
logo
প্রকাশিত : September 29, 2025

পাইকগাছায় বহুল আলোচিত টোল মিনারকে এনসিপি থেকে অবাঞ্চিত ঘোষণা

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: আওয়ামী লীগের সাথে সম্পৃক্ততা, সাংবাদিকদের উপর হামলা, ক্ষমতার অপব্যবহারসহ একাধিক সুস্পষ্ট অভিযোগে মো: মিনারুল ইসলাম সানাকে এনসিপি থেকে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) জাতীয় নাগরিক পার্টির পাইকগাছা উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী হাফিজ বিন আমীন ও যুগ্ম সমন্বয়কারী জিএম মেজবাহ উদ্দীন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগে আওয়ামী লীগ থেকে মিনারুল ইসলাম এনসিপিতে যোগদান করেন।

বিজ্ঞপ্তিতে আরোও উল্লেখ করা হয় যে, উপজেলা নেতাদের সমন্বিত বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী তার বিরুদ্ধে আনিত অভিযোগ সমূহ দলীয় আদর্শ ও নীতির পরিপন্থী হওয়ায় তার বিরুদ্ধে এই ব্যবস্থা গ্রহন করা হয়েছে। আরোও উল্লেখ থাকে যে, দলীয় শৃঙ্খলা রক্ষা ও সংগঠনের ভাবমূর্তি অক্ষুন্ন রাখতে এ ধরনের সিদ্ধান্তের বিকল্প নেই। দলের ভাবমূর্তি নষ্ট করে ব্যাক্তিগত স্বার্থে ক্ষমতার অপব্যবহার কিংবা সাংবাদিকদের উপর হামলার মত কর্মকান্ড কোনভাবেই এনসিপি বরদাশত করেনা। দলের নীতি-আদর্শে যারা অনুগত নয়, তাদের জন্য এনসিপিতে কোন জায়গা নেই।

উল্লেখ্য, মো: মিনারুল ইসলাম সানার বেকারী সংক্রান্তে এক প্রতিবেদন প্রকাশ করায় সোমবার সকালে স্থানীয় সাংবাদিক শাহাজামান বাদশার উপর ক্ষিপ্ত হয়ে তাকে লাঞ্ছিত করেন মিনারুল ইসলাম মিনার।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram