ঢাকা
৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৬:১৮
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ২৯, ২০২৫

হাতিয়াতে সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলবাজদের ঠাঁই হবে না: শামীম

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি: এত সুন্দর হাতিয়ায় বিগত দিনে যাতায়াত ব্যবস্থার কোন উন্নত হয়নি। হাতিয়াতে সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলবাজদের ঠাঁই হবে না। যারা জনগণের অধিকার হনন করতে চায়, আমরা আপনাদের সাথে নিয়ে তা প্রতিহত করবো। সংখ্যালগু কিংবা সংখ্যাগুরু নয়, আমরা সবাই বাংলাদেশি।

হাতিয়া উপজেলা ও পৌরসভা ছাত্রদলের বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির ভাষণে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) মাহবুবের রহমান শামীম এই কথা বলেন। এসময় তিনি আরো বলেন, আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসলে হাতিয়ার যাতায়াত, নদী ভাঙন ও পর্যটনসহ সকল সমস্যা সমূহ নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ।

সোমবার বিকেলে উপজেলা শহরে অনুষ্ঠিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো:আলা উদ্দিন রনি, একেএম ফজলুল হক খোকন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল হায়দার চৌধুরী সাজ্জাদ, লুৎফুল্লাহিল মাজিদ নিশান, পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সহকারী অধ্যাপক মোকাররম বিল্লাহ সাহাদাত, উপজেলা ছাত্রদলের আহবায়ক রিয়াজ মাহমুদ, সদস্য সচিব আব্দুল হালিম, যুগ্ম আহবায়ক আইয়ুব চৌধুরী, পৌরসভা ছাত্রদলের আহবায়ক শরিফুল ইসলাম দুখু, সদস্য সচিব ফরাদ হোসেনসহ বিএনপি অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram