

একে মিলন, সুনামগঞ্জ: জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনসহ ৫ দাবিতে সুনামগঞ্জে সমাবেশ মিছিল করেছে জামায়াতে ইসলাম।
আজ শুক্রবার জুম্মাবাদ পৌর শহরের আলফাত উদ্দিন স্কয়ার ট্রাফিক পয়েন্টে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ শেষে মিছিলটি ট্রাফিক পয়েন্ট হতে শুরু করে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে শেষ হয়।
সমাবেশে বক্তব্য দেন, জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির অ্যাডভোকেট মোহাম্মদ শামসুদ্দিন, অ্যাডভোকেট নুরুল আলম, পৌর জামাতের আমির আব্দুস সাত্তার মো: মামুন প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন পৌর জামাতের নায়েবে আমির আজিজুল ইসলাম মাসুক।
এ সময় বক্তারা বলেন, ২৪ এর গণঅভ্যুত্থানের পর একটি দল নির্বাচনের দাবি জানিয়ে যাচ্ছে। যাদের রক্তের বিনিময় এই স্বাধীনতা অর্জন হলো, যারা শাহাদত বরণ করলেন তাদের ত্যাগের মূল্যায়ন না করে, অভিযুক্তদের বিচার নিশ্চিত না করে শুধুই নির্বাচনের দাবি চলছে এখন। আমাদের দাবি, জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। আসন্ন জাতীয় নির্বাচন পিআর পদ্ধতির মাধ্যমে আয়োজন করা হলে আমরা মনে করি প্রত্যেকটা ভোটের মূল্যায়ন হবে।

