ঢাকা
২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৪৫
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ২৫, ২০২৫

বরিশালে ৩ লাখ টাকার নকল সিগারেট আটক

জিহাদ রানা, বরিশাল ব্যুরো চীফ: বরিশালের গৌরনদী উপজেলার গৌরনদী বন্দর, গৌরনদী বাজার ও টরকী বন্দরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সরকারি রাজস্ব ফাঁকি দেওয়া নকল ব্যান্ডরোলযুক্ত সিগারেট আটক করা হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকালে এ অভিযান পরিচালনা করে খুলনা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের বরিশাল সার্কেল-২।

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ সূত্রে জানা যায়, সরকারের মোটা অংকের রাজস্ব ফাঁকি দিয়ে একটি অসাধু চক্র ও কিছু ডিলার দির্ঘদিন ধরে বরিশালের বিভিন্ন স্থানে জাল ব্যান্ডরোল লাগিয়ে অবৈধ কমদামী সিগারেট বিক্রি ও মজুদ করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে গৌরনদী উপজেলার গৌরনদী বন্দর, গৌরনদী বাজার ও টরকী বন্দরের বিভিন্ন দোকানে অভিযান চালায় কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ।

অভিযানকালে নকল ব্যান্ডরোলযুক্ত ৩৭ হাজার শলাকা ফিফটি/ফিফটি সিগারেট, ১২ হাজার শলাকা ফিউচার কিংস সিগারেটসহ বিভিন্ন ব্রান্ডের ৫৩ হাজার শলাকা নকল সিগারেট জব্দ করা হয়। জব্দকৃত অবৈধ সিগারেটের বাজার মূল্য ৩ লাখ ২০ হাজার টাকা।

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের বরিশাল সার্কেল-২ এর সহকারী কমিশনার জানান, বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দিয়ে একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে অবৈধ ভাবে ব্যবসা কার্যক্রম পরিচালনা করে আসছিল।

অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ করা হয়েছে। কাস্টমস বিধি মোতাবেক অবৈধ পণ্য আটক দেখিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। অবৈধ বিড়ি সিগারেটের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স জারি করেছে। নকলের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram