ঢাকা
logo
প্রকাশিত : September 23, 2025

যশোরে থানা চত্বরে নাটক: এক নারীকে নিয়ে দুই স্বামী

শহিদ জয়, যশোর: যশোরে রীতিমতো নাটকের জন্ম দিয়েছেন এক নারী ও তাঁর দুই স্বামী। কোতোয়ালি থানা চত্বরে তাঁদের প্রকাশ্য টানাহেঁচড়ার ঘটনাকে ঘিরে মঙ্গলবার দুপুরে সেখানে ভিড় জমায় উৎসুক জনতা।

পুলিশ জানায়, ফরিদপুরের কানাইপুরের বাসিন্দা বিকাশ অধিকারীর সঙ্গে সীমা অধিকারীর ৩৬ বছরের সংসার। তাঁদের এক ছেলে ও এক মেয়ে আছে। তবে কিছুদিন আগে সীমা ফরিদপুর সদরের পলাশ কুন্ডুর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। পরে বিকাশের ঘর ছেড়ে পলাশকে বিয়ে করে তিনি ভারতে চলে যান। সোমবার রাতে দম্পতি যশোরের একটি হোটেলে ওঠেন। খবর পেয়ে বিকাশ সেখানে হাজির হলে বিষয়টি থানা পর্যন্ত গড়ায়।

থানায় উপস্থিত হয়ে সীমা অভিযোগ করেন, স্বামী বিকাশের শারীরিক ও মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে তিনি সংসার ছেড়েছেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, আর বিকাশের সঙ্গে সংসার করবেন না। অন্যদিকে বিকাশের দাবি, সীমার পরকীয়ার কারণেই সংসার ভেঙেছে। তিনি অভিযোগ করেন, সীমা পালানোর সময় টাকা ও গয়নাও নিয়ে গেছেন। তাই যেকোনো ভাবে স্ত্রীকে বাড়িতে ফিরিয়ে নিতে চান তিনি।

দ্বিতীয় স্বামী পলাশ জানান, সীমার সঙ্গে তাঁর তিন বছরের সম্পর্ক। তাঁরা দুজনেই স্বেচ্ছায় বিয়ে করেছেন এবং এখন একসঙ্গে থাকতে চান।

কোতোয়ালি থানার ওসি (তদন্ত) কাজী বাবুল বলেন, ‘৯৯৯-এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। বর্তমানে তাঁরা থানা হেফাজতে আছেন। পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।’

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram