ঢাকা
logo
প্রকাশিত : September 23, 2025

শ্রীমঙ্গলে শ্মশানঘাটে ধরা পড়ল ১৪ ফুট লম্বা অজগর

সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেবনাথ সম্প্রদায়ের শ্মশানঘাটে ধরা পড়েছে একটি বিশাল আকৃতির অজগর সাপ। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে জেটি রোডসংলগ্ন ওই শ্মশান প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলাকালে শ্রমিকরা ঝোপঝাড়ের ভেতর নড়াচড়া লক্ষ্য করেন। কাছে গিয়ে তারা দেখতে পান প্রায় ২৫ কেজি ওজনের ও ১৪ ফুট লম্বা বিশাল অজগরটি।

অজগরটির উপস্থিতি টের পেয়ে শ্রমিকরা আতঙ্কিত হয়ে দ্রুত সরে যান। পরে স্থানীয়রা বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানান। খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছে সাপটির অবস্থান নিশ্চিত করেন।

স্বপন দেব সজল জানান, অজগরটির ওজন প্রায় ২৫ কেজির উপরে এবং লম্বায় ১৪ ফুটের বেশী। পরে এটিকে সুরক্ষিতভাবে উদ্ধার করে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়। তিনি আরো জানান, আজ তিনি ২টি অজগর ও ১টি গন্ধুগোলক উদ্ধার করে বনবিভাগের কাছে হস্তান্তর করেছেন।

তার দাবি, বনভূমি উজাড় হওয়া ও খাদ্য সংকটের কারণে এ ধরনের বন্যপ্রাণী মাঝেমধ্যেই মানুষের বসত এলাকায় চলে আসছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram