ঢাকা
logo
প্রকাশিত : September 22, 2025

যশোরে ডিপো ম্যানেজারকে ধর্ষণের অভিযোগে মামলা

যশোর প্রতিনিধি: যশোরে জরুরি কথা আছে বলে অফিসে ডেকে এক কোম্পানির নারী ডিপো ম্যানেজারকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নিজেই রোববার রাতে কোতোয়ালি থানায় মামলাটি করেছেন। অভিযুক্ত সোহেল শহরের স্টেডিয়ামপাড়ার ফিরোজের ছেলে। ঘটনার পর থেকে তিনি গা-ঢাকা দিয়েছেন।

ভুক্তভোগীর অভিযোগ, গত শুক্রবার সকালে অফিসে ডেকে নেওয়ার পর সোহেল তাঁকে মারধর করে এবং ধর্ষণ করেন। পরে তাঁর মুখ চেপে ধরে অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন।

চার–পাঁচ মাস আগে সোহেল কোম্পানির ডিলারশিপ নেন। সেখান থেকেই তাঁর সঙ্গে পরিচয় হয় ওই নারীর। ১৮ সেপ্টেম্বর কোম্পানির পক্ষ থেকে একটি মিটিং শেষে সোহেল তাঁর মোবাইল নম্বর নেন। সেই সূত্রে শুক্রবার সকালে তাঁকে ডেকে নিয়ে প্রথমে তালাবদ্ধ অফিস এবং পরে বাসায় নিয়ে গিয়ে ধর্ষণের ঘটনা ঘটান।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত বলেন, “প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা মিলেছে। মামলা রেকর্ড করা হয়েছে। ভুক্তভোগীকে মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং আদালতে তাঁর জবানবন্দি দেওয়ার কথা রয়েছে। অভিযুক্ত সোহেলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

স্থানীয়রা জানায়, সোহেলের বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ ছিল। বিভিন্ন মামলায় তিনি গণপিটুনিও খেয়েছেন। এমনকি স্ত্রী হত্যার অভিযোগেও একসময় সমালোচিত হয়েছিলেন তিনি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram