ঢাকা
logo
প্রকাশিত : September 22, 2025

৫৮ বছর পর জাতিসংঘে ভাষণ দেবেন সিরিয়ার প্রেসিডেন্ট

৫৮ বছর পর সিরিয়ার কোনো প্রেসিডেন্ট জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দিচ্ছেন। ইতিমধ্যে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হয়েছেন। সেখানে আহমেদ আল-শারা জাতিসংঘের সাধারণ পরিষদে অধিবেশনে অংশ নেবেন। এর আগে সর্বশেষ ১৯৬৭ সালে তৎকালীন সিরীয় প্রেসিডেন্ট নুরেদ্দিন আল-আতাসি জাতিসংঘে সাধারণ পরিষদে বক্তব্য দিয়েছিলেন।

গতকাল রবিবার সিরিয়ার প্রেসিডেন্ট কার্যালয়ের বিবৃতির বরাতে রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, প্রেসিডেন্ট শারা নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অংশগ্রহণের জন্য যুক্তরাষ্ট্রে যাচ্ছেন।

প্রায় ১৪ বছরের গৃহযুদ্ধ ও অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে আসাদ পরিবারের শাসন ও তার পতনের পর শারার নেতৃত্বাধীন জোট গত বছরের ডিসেম্বরে ক্ষমতা দখল করে। সেই শারা এবার নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে বক্তব্য দেবেন।এর আগে সর্বশেষ ১৯৬৭ সালে তৎকালীন সিরীয় প্রেসিডেন্ট নুরেদ্দিন আল-আতাসি জাতিসংঘে সাধারণ পরিষদে বক্তব্য দিয়েছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram