ঢাকা
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৪:২২
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ২১, ২০২৫

পুঠিয়ার বেলপুকুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৩৫) এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) সাড়ে ১১টার দিকে উপজেলার বেলপুকুর ভড়ুয়াপাড়া রেলগেট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত ব্যক্তির পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহটি ঈশ্বরদী জিআরপি থানার মাধ্যমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, ঘটনার পরপরই বেলপুকুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাথমিক তদন্ত কাজ শুরু করে। পরে ঈশ্বরদী জিআরপি থানা পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করলে, তাদের কাছে বিষয়টি হস্তান্তর করা হয়।

ঈশ্বরদী জিআরপি থানার এসআই আতিকুর রহমান জানান, “ট্রেনের আঘাতে লাশটি মারাত্মকভাবে ক্ষত-বিক্ষত হয়ে গেছে। নিহত ব্যক্তির আনুমানিক বয়স ৩৫ বছর। চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা ফাইভ আপ (ঢাকা মেল) ট্রেনের ধাক্কায় এক অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি নেশাগ্রস্ত অবস্থায় রেললাইনের ওপর দিয়ে হেঁটে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হন।”

লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করতে পিবিআই ও সিআইডি এর টিম থেকে ফিঙ্গারপ্রিন্টসহ প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেছে। পুলিশ বলছে, তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে। পুলিশ জানিয়েছে, মরদেহের পরিচয় নিশ্চিত করতে প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram