

মানিক ভূঁইয়া, নোয়াখালী প্রতিনিধি: হিন্দু সম্প্রদায়ের মানুষ সাহায্য সহযোগিত চায় না,তারা নিরাপত্তা চায় বলে মন্তব্য করেন নোয়াখালী কোম্পানিগঞ্জ পাঁচ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ বেলায়েত হোসেন।
শনিবার সকালে কোম্পানিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি এইসব কথা বলেন।
তিনি আরও বলেন, জাকসু নির্বাচনে শিক্ষার্থীরা ক্ষমতাকে ভোট দেন নাই,তারা ভোট দিয়েছে আদর্শকে ভোট দিয়েছে।
এই সময় উপজেলা প্রচার সম্পাদক আয়ুব আলী সঞ্চালনায় উপস্থিত ছিলেন বসুরহাট পৌর জামাতের আমীর মাওলানা মোশাররফ হোসেন ,উপজেলা জামায়াতে সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান, সেক্রেটারি মাওলানা মহিউদ্দিন, জিয়াউল হক জিয়া, সিরাজপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী আমীর আবুল হোসেন, সহ অনেকেই উপস্থিত ছিলেন।
