ঢাকা
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১১:১৫
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ১৮, ২০২৫

কুড়িগ্রামে তিস্তা নদীতে মাছ ধরতে গিয়ে জেলে নিখোঁজ

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাট উপজেলার তিস্তা নদীতে মাছ ধরতে গিয়ে নদীতে পড়ে এক জেলে নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের সোনাগাড়ি এলাকার তিস্তা নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজ ওই ব্যক্তির নাম রহিম উদ্দিন (৬০)। তিনি সোনাগাড়ি এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, তিস্তা নদীতে জাল দিয়ে মাছ ধরতে গিয়ে নদীরে পড়ে নিখোঁজ হন রহিম উদ্দিন। পরে খবর দেয়া হলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে নদীতে তল্লাশি শুরু করে। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো নিখোঁজ ব্যক্তির সন্ধান পাননি ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিখোঁজ ব্যক্তির সন্ধানে নদীতে তল্লাশি করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এখনো তার সন্ধান পাওয়া যায়নি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram