

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও সুধীজনের সাথে মতবিনিময় সভা করেছেন জেলার নবাগত জেলা প্রশাসক সিফাত মেহনাজ। মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক সিফাত মেহেনাজ।
উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাকের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি'র অহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী সরকার, বাংলাদেশ জামায়াতে ইসলামের উপজেলা আমির নুর আলম মুকুল, উপজেলা প্রকৌশলী জুলফিকার আলী, সাংবাদিক মনিরুল আলম লিটু, হুমায়ুন কবির, সাওরাত হোসেন সোহেল, ছাত্র প্রতিনিধি পারভেজ প্রমুখ।
