ঢাকা
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৯:৫০
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ১৬, ২০২৫

দেওয়ানগঞ্জে গৃহবধূ সুমাইয়া হত্যার বিচারের দাবিতে ইসলামপুরে মানববন্ধন

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জে শশুর বাড়িতে গৃহবধূ সুমাইয়া হত্যার ঘটনায় পুলিশ মামলা নিয়ে সুষ্ঠু তদন্তে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরের দেওয়ানগঞ্জ-ইসলামপুর মহাসড়কে মোশারফগঞ্জে নিহতের স্বজন ও এলাকাবাসী মানববন্ধনটি আয়োজন করে।

মানববন্ধন চলাকালে নিহত সুমাইয়ার মা নিলুফা বেগম বলেন, “আমার মেয়ের স্বাভাবিক মৃত্যু হয়নি, তাকে হত্যা করা হয়েছে। বিয়ের পর থেকেই তার উপর নির্যাতন করে আসছিল তার স্বামী-শশুর বাড়ির লোকজন। আমি এর সুষ্ঠু বিচার চাই। ঘটনার সাথে জড়িতদের পুলিশ থানায় নিয়ে কেন ছেড়ে দিল।

এছাড়াও মানববন্ধনে নিহতের স্বজন উজ্জ্বল, জাকির হোসেন, শওকতসহ এলাকাবাসীর অভিযোগ, সুমাইয়ার হত্যা ঘটনা পুলিশ মামলা নিতে গড়িমসি করছে কেন? আমরা চাই পুলিশ মামলা নিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত গ্রেফতার করে সঠিক বিচারের আওতায় আনা হোক।

উল্লেক্ষ্য, গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ভোর রাতে ৯৯৯ নম্বরে ফোন পেয়ে দেওয়ানগঞ্জ থানা পুলিশ পার্শ্ববর্তী দেওয়ানগঞ্জ উপজেলার বীর উৎমারচর গ্রামের শ্বশুরবাড়ি থেকে সুমাইয়ার মরদেহ উদ্ধার করে। শুক্রবার ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।

নিহত সুমাইয়া ইসলামপুর উপজেলার মোশারফগঞ্জ তেঘুরিয়া গ্রামের মৃত শহিদের মেয়ে। প্রায় আট মাস আগে পার্শ্ববতী দেওয়ানগঞ্জ সদর ইউনিয়নের বীর উৎমারচর গ্রামের সোনা মিয়ার ছেলে সুমন (২২) এর সাথে তার বিয়ে হয়। গত ১১ সেপ্টেম্বর ভোররাতে শ্বশুর বাড়িতে সুমাইয়ার রহস্যজনক মৃত্যু হয়। এই ঘটনায় এলাকাবাসীর সহায়তায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ঘটনার দিন সুমাইয়ার স্বামী সুমন, তার বাবা সোনাজ উদ্দিন ও মা খালেদাকে আটক করে থানায় নিলেও তিনদিন পর ছেড়ে দেওয়া হয়।

এ ব্যাপারে দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান জানান, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই মামলা নেওয়া হবে। মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram