ঢাকা
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৫৯
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ১৫, ২০২৫

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতবাড়ি পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাট গোপাল পুর গ্রামের সাগর আলীর বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ১২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, দুপুর একটার দিকে সাগর আলীর বাড়িতে বৈদ‍্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। মুহুর্তেই আগুনের লেলিহান শিখা বাড়ির চারপাশে ছড়িয়ে পড়ে। বাড়ির লোকজনের চিৎকারে আশপাশের প্রতিবেশীরা পার্শ্ববর্তী পুকুর থেকে পানি নিয়ে প্রায় পৌনে এক ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত‍্যক্ষদর্শী সাইফুর ও রফিকুল জানান, আগুন লাগার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। গোয়াল ঘর থেকে শুধু গরু বের করতে পারি। মুহুর্তেই আগুন বাড়ির চারদিকে ছড়িয়ে পড়ায় ঘরের কোন জিনিসপত্র বের করতে পারি নাই।

ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক সাগর আলী কান্না জড়িত কন্ঠে বলেন, হঠাৎ আগুন লেগে আমার সব কিছু পুড়ে শেষ হয়ে গেছে। চোখের সামনে আমার স্বপ্নের বাড়িটি পুড়ে গেলো। ঘরে ধান, চাল সহ যাবতীয় জিনিস পুড়ে গেছে। আমার ছেলে পুলিশের চাকরি করে তার শখের পালসার ১৫০ সিসি মোটরসাইকেলটি পুড়ে গেছে। ঘর থেকে একটা সুতাও বের করতে পারিনি। আমার প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে।

তিলাই ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান, ৫০ হাত সেমি পাকা ঘরসহ বাড়িটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram