

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধায় বৈষম্য বিরোধী আন্দোলনের সময় সাংবাদিক আব্দুর রহিমকে মারধর ও ক্যামেরা ভাংচুরের মামলায় আওয়ামী লীগের ডামি প্রার্থী কে এম আমজাত হোসেন তাজুকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৩ সেপ্টেম্বর) উপজেলার সিন্দুর্ণা ইউনিয়নের হাটখোলা এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করেছে পুলিশ।
আটককৃত, আমজাদ হোসেন তাজু উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও লালমনিরহাট-১ আসনের আওয়ামী লীগের ডামি এমপি প্রার্থী ছিলেন। এছাড়াও তিনি হাতীবান্ধা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন।
জানা গেছে, গত ১৮ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সাংবাদিক আব্দুর রহিমের উপর হামলা, মারধরসহ ক্যামেরা ভাংচুরের ঘটনায় একটি মামলা করেন সাংবাদিক আব্দুর রহিম। সেই মামলার এজাহার ভুক্ত ৯ নম্বার আসামী আওয়ামী লীগের ডামি এমপি প্রার্থী কে এম আমজাদ হোসেন তাজু। দীর্ঘদিন ধরে তিনি পালাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে নিজ বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ।
এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুন নবী বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সাংবাদিক আব্দুর রহিমকে মারধর ও ক্যামেরা ভাংচুর মামলা তাকে আটক করা হয়েছে। তিনি ওই মামলার এজাহার ভুক্ত ৯নম্বর আসামী। দীর্ঘদিন ধরে তিনি পালাতক ছিলেন।

