

কেরানীগঞ্জ প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে বাসা থেকে বের হয়ে দিন দুপুরে পথে সগীর নামে এক যুবককে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া নাজিরেরবাগ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সগীর (২৬)"রাজধানীর ইসলামপুরে একটি কাপড়ের দোকানে চাকরি করতেন। প্রায় চার মাস আগে স্ত্রী ও এক সন্তান নিয়ে নাজিরেরবাগ এলাকায় ভাড়া বাসায় উঠেছিলেন।
নিহতের স্ত্রী টিনা জানান, সকালে সগির দোকানে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হন। কিছুক্ষণ পর স্থানীয়দের মাধ্যমে তিনি খবর পান পথে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে ঘাড়ে আঘাত করে সাগিরকে হত্যা করে ফেলে রেখেছে।
এ বিষয়ে দক্ষিন কেরানীগঞ্জ থানা পুলিশসহ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ঘটনাস্থল পরিদর্শন ও প্রাথমিক তদন্ত শুরু করেছে বলে জানান দক্ষিন কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আকতার হোসেন।

