ঢাকা
logo
প্রকাশিত : September 13, 2025

শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

সোহেল তালুকদার, শান্তিগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার জয়কলস গ্রামের পাশে উপজেলার খাদ্য গুদামের সামনে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে কার-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে ১১ টায় জগন্নাথপুরগামী মোটরসাইকেল আরোহীদের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় সুনামগঞ্জগামী একটি কারের। এ সময় ঐ প্রাইভেট কারটি দ্রুত গতিতে পালিয়ে যায়।

এই ঘটনায় মোটরসাইকেল আরোহী দোয়ারাবাজার থানার সাউদেরগাঁও গ্রামের ওয়াহিদ আলীর ছেলে মো. জুয়েল মিয়া ঘটনাস্থলে নিহত হয়েছেন। অপরজনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান। তিনি সুনামগঞ্জ পৌর শহরের হাসন নগর ময়নার পয়েন্টের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মো. শব্দর আলী। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জয়কলস হাইওয়ে থানার ওসি সুমন কুমার চৌধুরী।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল আহাদ জানান, সকালে একটি সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। অপরজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তিনি পথিমধ্যেই মারা গেছেন বলে জেনেছি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram