

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে আসন্ন দুর্গা পূজা নির্বিঘ্নে করতে নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে ঈশ্বরদী থানা মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) প্রণব কুমার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অ.স. ম আব্দুন নূর এর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুনীল চক্রবর্তী, সাধারণ সম্পাদক গণেশ সরকার, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক গোপাল অধিকারী, ঈশ্বরদী মৌবাড়িয়া মন্দির কমিটির সভাপতি স্বপন কুমার কুন্ডু, সম্পাদক রাজেশ সরাফ, ট্রাফিক পুলিশ পরিদর্শক আব্দুল আল মামুদ, ঈশ্বরদী আমবাগান ফাঁড়ির ইনচার্জ আফজাল হোসেন, পাকশি ফাঁড়ির ইনচার্জ মনিরুল ইসলাম, রূপপুর ফাঁড়ির ইনচার্জ নয়ন কুমার সাহাসহ বিভিন্ন মন্দিরের সভাপতি ও সম্পাদক।
সবাই আসন্ন দুর্গা পূজা নির্বিঘ্নে করতে নিজ নিজ মতামত তুলে ধরেন। প্রধান অতিথির বক্তব্যে প্রণব কুমার বলেন, আসন্ন দূর্গা পূজা নির্বিঘ্নে করতে পুলিশ প্রশাসন তৎপর রয়েছে। পূজা মন্ডপের নিরাপত্তায় নিরাপত্তা বাহিনীরা নিয়োজিত থাকবে। পূজায় যানজট নিরশনে বিভিন্ন ব্যবস্থা গ্রহণের কথা বলেন। এছাড়াও মন্দিরে নিরাপত্তার স্বার্থে নেশাগ্রস্ত অবস্থায় কেউ মন্দিরে আসলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের হুশিয়ারি দেন তিনি। অনুষ্ঠান সঞ্চালনা করেন পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুল ইসলাম।

