ঢাকা
১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:০২
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ১১, ২০২৫

যোগ্য ব্যক্তিদের নির্বাচিত করলে এলাকার চিত্র পাল্টে যাবে: ব্যারিস্টার রুকুনুজ্জামান

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁয়ের রাণীশংকৈল বিএম কলেজ হলরুমে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) এলাকার উন্নয়ন ও শিক্ষার মান বিষয়ে শিক্ষক, শিক্ষার্থীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-৩ আসনে এমপি প্রার্থী হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের সদস্য ব্যারিস্টার রুকুনুজ্জামান ড.মোহাম্মদ শহীদুল্লাহ’র উক্তি দিয়ে বলেন, যে দেশে গুণী মানুষের কদর নেই, সে দেশে গুণী মানুষ জন্মায় না। এজন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে গুণীজনদের পাশে দাঁড়াই। গণতন্ত্র রক্ষায় পার্লামেন্টে যোগ্য ব্যক্তিদের নির্বাচিত করি, তাহলে এলাকার চিত্র পাল্টে যাবে। প্রতিদিনের ন্যায় তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার মান ও এলাকার উন্নয়ন বিষয়ে কথা বলেন শিক্ষক, শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের কর্মচারীদের সাথে।

ব্যারিস্টার আরো বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমার মতো একজন ব্যারিস্টারকে এমপি নির্বাচিত করলে এলাকায় ব্যাপক উন্নয়ন সাধিত হবে। পীরগঞ্জ-রাণীশংকৈল উপজেলার জনগণকে সাথে নিয়ে সুন্দর সমৃদ্ধ আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলবো এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ঢেলে সাজাবো। এসময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ হাসান আলী নবাব, অধ্যাপক আব্দুল কাদের, প্রভাষক আইরিন, মাইনুল, কর্মচারী মকিম, রফিকুল, এলাহি।

এমনিভাবে একই দিনে কথা বলেন, বিএন বালিকা উচ্চ বিদ্যালয়, রাণীশংকৈল কারিগরি উচ্চ বিদ্যালয় ও উমরাডাঙ্গী উচ্চ বিদ্যালয়ে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram