ঢাকা
১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:০২
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ১১, ২০২৫

পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে গোপালগঞ্জে গণমিছিল ও সমাবেশ

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ: প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে গোপালগঞ্জে গণমিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ গোপালগঞ্জ জেলা শাখা।

বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে জেলা সদরের লঞ্চঘাট এলাকা থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা তসলিম হোসাইন সিকদার এর নেতৃত্বে এই গণমিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিসিক ব্রিজ এলাকায় গিয়ে শেষ হয়।

এর আগে লঞ্চঘাট এলাকায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা তসলিম হোসাইন সিকদার, সহ-সভাপতি মুফতি দিদারুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচন আয়োজন করতে হবে। পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে তারা আন্দোলন চলমান রাখবে বলেও ঘোষণা দেন। প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কারেরও দাবি জানান বক্তারা।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram