ঢাকা
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৩:০৯
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ১০, ২০২৫

কত ভোট পেলেন শামীম

বড় কোনো রাজনৈতিক ছাত্রসংগঠনের ব্যানারে না দাঁড়িয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র ভিপি পদে লড়েছিলেন শামীম হোসেন। ফলে তিনি ছাত্ররাজনীতির মূলধারার বাইরে ভিন্নধর্মী প্রার্থী হিসেবে নজর কাড়েন। তবে ভিপি পদে তিনি ৩ হাজার ৮৮৩ ভোট পেয়েছেন।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে আনুষ্ঠানিক ফল ঘোষণা করেন ডাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন এ ফল ঘোষণা করেন।

সহ-সভাপতি (ভিপি) পদে শিবির-সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলের সাদিক কায়েম জয়ী হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ১৪ হাজার ৪২টি। একই পদে ছাত্রদলের আবিদুল ইসলাম পেয়েছেন ৫ হাজার ৭০৮। এছাড়া, স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা পেয়েছেন ২ হাজার ৫৪৯ ভোট। একই পদে প্রতিরোধ পর্ষদের শেখ তাসনিম আফরোজ ইমি পেয়েছেন মাত্র ৬৮ ভোট। বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে ভিপি পদে আবদুল কাদের পেয়েছেন ৬৬৮ ভোট।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram