

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর সদর ইউনিয়নের নজিবপুর গ্রামে গলায় ফাঁস দিয়ে রাব্বি মৃধা (১৭) নামের এক কিশোর আত্মহত্যা করেছে। গতকাল সোমবার সাড়ে সাতটার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত রাব্বি ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার চড়তালমা গ্রামের মৃত রোকন মৃধার ছেলে। পাঁচ ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। অল্প বয়সেই বাবা–মাকে হারিয়েছে।
স্থানীয় সূত্র জানা যায়, রাব্বি বাবা-মাকে হারিয়ে দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। এ ছাড়া মাদকাসক্ত তাকে গ্রাস করেছে। এ কারণে প্রায়ই পারিবারিক অশান্তি দেখা দিত। সম্প্রতি তিনি বড় বোনের কাছে বেড়াতে আসেন নজিবপুর গ্রামে।
খবর পেয়ে মহিপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, মানসিক ভারসাম্যহীনতা ও মাদকাসক্তির কারণেই রাব্বি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।
এ বিষয়ে মহিপুর থানা (ওসি) মো.মাহমুদ হাসান জানান, খবর পেয়ে মহিপুর থানার পুলিশ মরদেহ উদ্ধার করেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় ময়নাতদন্তের জন্য পটুয়াখালী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।
