ঢাকা
১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৪:৪৪
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ৪, ২০২৫

সাগরে ট্রলার ডুবির ঘটনায় খাদ্য সহায়তা হিসেবে ৩০ কেজি করে চাল বিতরণ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ট্রলার ডুবির ঘটনায় মৃত মো. আবদুর রশিদ, মো. ইদ্রিস, মো. নজরুল ইসলাম, মো. কালাম এবং নিখোঁজ জেলে মো. গিয়াস উদ্দিনসহ উদ্ধার হওয়া আরও ১৯ জন জেলেকে খাদ্য সহায়তা হিসেবে ৩০ কেজি করে চাল দেয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে কলাপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে জেলে পরিবারের সদস্যদের মাঝে খাদ্য সহায়তা হিসেবে চাল বিতরণ করা হয়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. মোকসেদুল আলম উপস্থিত থেকে জেলে পরিবারের সদস্যদের মাঝে খাদ্য সহায়তার চাল বিতরণ করেন।

গত ১৮ ও ২৬ আগষ্ট কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ২টি ট্রলার ডুবির ঘটনা ঘটে। এতে কলাপাড়া উপজেলার মহিপুর ইউনিয়নের সেরাজপুর গ্রামের মো. আবদুর রশিদ, মিঠাগঞ্জ ইউনিয়নের মধুখালী গ্রামের মো. ইদ্রিস, লালুয়া ইউনিয়নের মঞ্জুপাড়া গ্রামের মো. নজরুল ইসলাম, গলাচিপা উপজেলার গজালিয়া গ্রামের মো. কালাম মারা যায় এবং লক্ষীপুর জেলার কমলনগর গ্রামের জেলে মো. গিয়াস উদ্দিন নিখোঁজ হয়। এ ছাড়া বাকি ১৯ জনকে অপর মাছধরা ট্রলারের সাহায্যে উদ্ধার করা হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram