ঢাকা
৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৬:৩০
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ৪, ২০২৫

বাইকে ইয়াবা পাচারকালে দুর্ঘটনায় একজন নিহত, আটক-১

জিহাদ রানা, বরিশাল ব্যুরো চীফ: মোটরসাইকেলে সুকৌশলে লুকিয়ে রাখা ইয়াবা নিয়ে কক্সবাজার থেকে বরিশাল ফেরার পথে দুর্ঘটনায় নিহত হয়েছেন এক যুবক। তার মরদেহ নিয়ে ফেরা সঙ্গীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

বুধবার রাতে বরিশাল নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের বাঘিয়া মসজিদের সামনে থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক সগীর হোসেন।

জব্দ করা হয়েছে ৩ হাজার ১৫০ ইয়াবাসহ দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি। আটক ফারদিন মিয়া (২৩) নগরীর হযরত কালুশাহ সড়কের বাসিন্দা লাল মিয়ার ছেলে এবং বরিশাল বিএম কলেজে বাংলা বিভাগের শিক্ষার্থী।

দুর্ঘটনায় নিহত কেএম মশিউর রহমান অরিন বাবু নলছিটির বাসিন্দা মোস্তাফিজুর রহমানের ছেলে। ডিবি পরিদর্শক সগীর হোসেন বলেন, ফারদিন মিয়া ও অরিন বাবু মাদক পাচারের সঙ্গে জড়িত সন্দেহে কিছুদিন ধরেই নজরদারিতে ছিলেন। এর মধ্যেই সাত দিন আগে তারা দুটি মোটরসাইকেল নিয়ে কক্সবাজার যায়। সেখান থেকে বুধবার বরিশালের উদ্দেশ্য রওনা দেয় তারা।

আটক ফারদিন মিয়ার দেওয়া তথ্যের বরাতে সগীর হোসেন বলেন, মাদারীপুরের শিবচর এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়েন অরিন বাবু। এতে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। সেই মোটরসাইকেলেই লুকানো ছিল ইয়াবা।

পরে ফারদিন অ্যাম্বুলেন্সে নিহত বাবুর লাশ এবং ভাড়া করা পিকআপে ইয়াবা লুকানো মোটরসাইকেল ও নিজের মোটরসাইকেল নিয়ে বরিশাল রওনা হয়। পরিদর্শক সগীর বলেন, গোপন খবরের মাধ্যমে জানতে বিষয়টি জেনে তাকে আটক করার প্রস্তুতি নেওয়া হয় এবং রাতে বাঘিয়া মসজিদের সামনে থেকে আটক করা হয়।

পরে তল্লাশি করে মোটরসাইকেলে সুকৌশলে লুকানো ৩ হাজার ১৫০টি ইয়াবা উদ্ধার করা হয়েছে। তিনি আরও বলেন, এ ঘটনায় ডিবি পুলিশ বাদী হয়ে এয়ারপোর্ট থানায় মামলা করবে। মামলায় আসামি করা হবে ফারদিনকে। মারা যাওয়ায় অরিন বাবুকে আসামি করা হবে না।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram