

শার্শা (যশোর) প্রতিনিধি: যশোরের শার্শা থানার নবাগত অফিসার ইনচার্জ হিসাবে যোগদান করেছেন আব্দুল আলিম।
রবিবার আনুষ্ঠানিকভাবে তিনি যোগদান করায় ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা নিবার্হী অফিসার ডাঃ কাজী নাজিব হাসানসহ উপজেলা ও থানার বিভিন্ন পর্যায়ের অফিসারগণ।
এর আগে আব্দুল আলিম অভায়নগর থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
শার্শা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিম জানান, সকলের সহযোগিতায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সুন্দর রাখাসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবেন।
