ঢাকা
logo
প্রকাশিত : August 31, 2025

ইয়েমেনের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী মোহাম্মদ মেফতা

ইয়েমেনের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হচ্ছেন মোহাহাম্মদ মেফতাহ। সাম্প্রতিক ইসরাইলি হামলায় ইয়েমেনি প্রধানমন্ত্রী আহমেদ গালেব আল-রাহাবির মৃত্যুপর পর দেশটির সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের প্রধান মোহাম্মদ মেফতাহকে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগের একটি ডিক্রি জারি করেছেন।

শনিবার (৩০ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরানি সংবাদ সংস্থা মেহের।

ইয়েমেনি আল-মাসিরাহ টিভি নেটওয়ার্কের মতে, ইয়েমেনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের প্রধান মাহদি আল-মাশাত এক ডিক্রিতে সানায় ইয়েমেনি সরকারের নিহত প্রধানমন্ত্রীর উত্তরসূরি হিসেবে একজনকে নিয়োগ করেছেন।

প্রথম উপ-প্রধানমন্ত্রী মোহাম্মদ মোহাম্মদ মেফতাহকে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়েছে।

ইয়েমেনের প্রেসিডেন্সি বৃহস্পতিবার সানায় ইসরাইলি সরকারের হামলায় প্রধানমন্ত্রী এবং তার সহযোগী বেশ কয়েকজন মন্ত্রীর শহীদ হওয়ার ঘোষণার পর এই খবর সামনে আসলো।

এর আগে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা নিশ্চিত করেছে, রাজধানী সানায় ইসরাইলের বিমান হামলায় তাদের সরকারের প্রধানমন্ত্রী আহমেদ আল-রাহাওয়ি নিহত হয়েছেন।

শনিবার এক বিবৃতিতে হুথিরা জানিয়েছে, বৃহস্পতিবার সানায় চালানো ওই হামলায় আল-রাহাওয়ির সঙ্গে আরও কয়েকজন মন্ত্রীও নিহত হয়েছেন। তারা এক কর্মশালায় অংশ নেওয়ার সময় লক্ষ্যবস্তু হন।

হুথিদের বিবৃতিতে বলা হয়েছে, ‘ইসরাইলি আক্রমণে আমাদের বেশ কয়েকজন মন্ত্রী নিহত হয়েছেন,’ তবে বিস্তারিত নাম প্রকাশ করা হয়নি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram