ঢাকা
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৪:১৮
logo
প্রকাশিত : আগস্ট ২৭, ২০২৫

টানা বর্ষণে বিপর্যস্ত জম্মু-কাশ্মীর, গাড়িসহ ধসে পড়ল সড়ক

টানা বর্ষণে জম্মু–কাশ্মীরে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। ভূমিধস ও আকস্মিক বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে পুরো অঞ্চল। মঙ্গলবার ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের প্রকাশ করা এক ভিডিওতে দেখা গেছে, প্রবল স্রোতের তোড়ে জম্মুর চতুর্থ তাওয়াই সেতুর কাছে কয়েকটি গাড়িসহ সড়কের একটি অংশ ধসে পড়েছে। এতে সেখানে আটকে গেছে বহু যানবাহন।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইও একই স্থানের ভিন্ন দিক থেকে ধারণ করা একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, ‘টানা বৃষ্টির কারণে তাওয়াই নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে বইছে। এতে জম্মুর ভগবতী নগরে চতুর্থ তাওয়াই সেতুতে ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত স্থানে আটকে পড়েছে যানবাহন।

তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রাজ্যের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ মঙ্গলবার পরিস্থিতিকে ‘অত্যন্ত গুরুতর’ বলে উল্লেখ করেছেন। তিনি প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেন।

শ্রীনগরে বন্যা নিয়ন্ত্রণ নিয়ে এক বৈঠকে তিনি বলেন, ‘অবিরাম বৃষ্টির কারণে জম্মুতে বন্যার ঝুঁকি বেড়েছে।

তাই কর্মকর্তাদের সর্বদা সতর্ক থাকতে হবে এবং প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে হবে।’সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ আবদুল্লাহ লিখেছেন, ‘জম্মুর বিভিন্ন অঞ্চলের পরিস্থিতি বেশ গুরুতর। আমি শ্রীনগর থেকে জম্মুর উদ্দেশে প্রথম ফ্লাইটেই রওনা হব, যাতে নিজে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পারি।’

টানা তৃতীয় দিনের মতো মাঝারি থেকে ভারি বৃষ্টি অব্যাহত থাকায় জম্মু অঞ্চলের প্রায় সব নদীর পানি বিপৎসীমার ওপর বা কাছাকাছি দিয়ে বইছে। ইতোমধ্যেই প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল ও বহু সড়ক।

নিরাপত্তার স্বার্থে জম্মু–শ্রীনগর জাতীয় মহাসড়কে যান চলাচল স্থগিত রাখা হয়েছে। এতে সাধারণ মানুষের দুর্ভোগ আরো বেড়েছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram