ঢাকা
logo
প্রকাশিত : August 24, 2025

গোপালগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর শোভাযাত্রা

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ: আগামী জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে গোপালগঞ্জে মোটর শোভাযাত্রা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ গোপালগঞ্জ জেলা শাখা।

রবিবার দুপুরে জেলা শহরের মান্দারতলা এলাকার জেলা কার্যালয়ের সামনে থেকে গোপালগঞ্জ-২ আসনের প্রার্থী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা তসলিম হোসাইন সিকদারের নেতৃত্বে জেলা শহরে একটি মোটর শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন সড়ক হয়ে ঘোনাপাড়া এলাকা ঘুরে শহরের লঞ্চঘাট এলাকায় এসে সমাবেশে মিলিত হয়। সমাবশ শেষে সেখান থেকে শোভাযাত্রাটি তাদের দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। মোটর শোভাযাত্রায় দলটির বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেয়।

সংক্ষিপ্ত সমাবেশে গোপালগঞ্জ-২ আসনের প্রার্থী মাওলানা তসলিম হোসাইন সিকদার বলেন, যারা জনগণের কাছ থেকে চাঁদা চায়, চাঁদা উত্তোলন করে, চাঁদা না পেয়ে পাথর মেরে মানুষ হত্যা করে তাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে। যারা গোপালগঞ্জকে নিয়ে কটূক্তি করে তারা গোপালগঞ্জের জনগণের কাছে ক্ষমা না চাইলে এখানে তারা রাজনীতি করতে পারবে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় আসলে দেশ থেকে দুর্নীতি, চাঁদাবাজি, অপরাধ দূর করে আইনের শাসন প্রতিষ্ঠা করবে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram