

কলাপাড়া পটুয়াখালী: কুয়াকাটা সমুদ্রে ভেসে এল এক অজ্ঞাত পরিচয় মৃতদেহ। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। কুয়াকাটা নৌ -পুলিশের তরফে পুলিশের প্রাথমিক অনুমান দেহটি কোনও মৎস্যজীবীর ৷
পুলিশ সূত্রের খবর, এর আগে ট্রলারডুবিতে ১৪ জেলে উদ্ধার হয়েছে ৬ জলে এখনো নিখোঁজ। নৌ পুলিশের ধারণা মৎস্যজীবীর নিখোঁজের ৬ মৎস্যজীবী কোনো এক জন হতে পারে ।
সূত্রের খবর, শনিবার সকালে ১০টায় সৈকতের চড় গঙ্গামতী সংলগ্ন এলাকায় এক যুবকের পচা-গলা দেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। এরপর নৌ- পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে ওই দেহ উদ্ধার করে। মৃত যুবকের বয়স আনুমানিক ৩০-৩৫বছর।
কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মন্ডল বলেন, লাশের শরীরে একটি বড় চাঁদর জড়ানো ছিলোনা। তবে শরীরের চামড়া উঠে যাওয়ায় এবং অর্ধগলিত হওয়ার কারনে পরিচয় শনাক্ত করা যাচ্ছে না। লাশটি ময়না তদন্তে জন্য মর্গে পাঠানো হয়েছে ।
