

অতুল পাল, বাউফল( পটুয়াখালী) প্রতিনিধি: বাউফলে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্বীর্যের মাধ্যমে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি শুভ জন্মাস্টমী পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে বেলা ১১ টায় কালাইয়া মদন মোহন জিউর আখড়া বাড়ি মন্দির প্রাঙ্গণ থেকে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বাউফল উপজেলা শাখার সাধারন সম্পাদক ও কালাইয়া মদন মোহন জিউর আখড়া বাড়ি মন্দিরের সভপতি অতুল চন্দ্র পালের নেতৃত্বে বর্নাঢ্য এক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি কালাইয়া বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়।
শোভাযাত্রায় সনাতন ধর্মাবলম্বী নারী পুরুষসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। নেতৃস্থানীয়দের মধ্যে নিত্য গোপাল দাস, বিনয় সাহা, দুলাল কর্মকার, উত্তম কর্মকার, কার্তিক সাহা, সুবোধ চন্দ্র দাস, কৃষ্ণ কর্মকার, পলাশ কর্মকার, কমল কর্মকার, গৌরাঙ্গ মালাকর, বাবুল দেবনাথ প্রমূখ।
পরে মন্দিরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় জন্মাস্টমী উপর আলোচনা করেন কালাইয়া ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুষার কান্তি ঘোষ, কালাইয়া ইদ্রিছ মোল্লা ডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপক রনজিত কুমার রায়, পূরোহিত কার্তিক চক্রবর্তী প্রমূখ।
মন্দিরের সাধারন সম্পাদক উত্তম কুমার কর্মকার জানান, জন্মাস্টমী উপলক্ষে দুই দিনের ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এরমধ্যে রয়েছে গোপাল স্নাণ, শ্রীমদ্ভগবত গীতা পাঠ, শ্রীমদ্ভাবত পূরাণ পাঠ, ধর্মীয় সঙ্গীত, নাম সংকীর্তন ইত্যাদি।
অপরদিকে বাউফল কালী বাড়ি মন্দির থেকে বিকেল ৪ টায় শোভাযাত্রা বের করা হবে বলে সংশ্লিষ্ট মন্দিরের সভাপতি জীবন কৃষ্ণ সাহা জানিয়েছেন।
