ঢাকা
২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:২৭
logo
প্রকাশিত : আগস্ট ১১, ২০২৫

বরিশালে আজও চলছে ব্লকেড কর্মসূচি, যানবাহন চলাচল বন্ধ

জিহাদ রানা, বরিশাল ব্যুরো চীফ: বরিশাল ‎শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ ‎সারাদেশের স্বাস্থ্যখাতে অব্যবস্থাপনা, রোগীদের ভোগান্তি ও হয়রানির বিরুদ্ধে ৫ম দিনের মতো 'বরিশাল ব্লকেড' কর্মসূচি পালন করেছে ছাত্র-জনতা। এতে আজও ঢাকা-বরিশাল মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

সোমবার (১১ আগস্ট) বেলা ১২টার দিকে নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে আন্দোলনকারীরা। ‎তারা জানায়, শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ দেশের স্বাস্থ্য ব্যবস্থা সংস্কারের জন্য তারা দীর্ঘদিন আন্দোলন চালিয়ে আসছেন। কিস্তু এখন পর্যন্ত কর্তৃপক্ষ তাদের সঙ্গে কোন প্রকার আলোচনা করেনি।

আন্দোলনকারীরা আরও জানায়, গতকাল রোববার সংবাদ সম্মেলন করে তারা স্বাস্থ্য উপদেষ্টাকে বরিশালে এসে তদন্ত করে ব্যবস্থা নেয়ার জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন। যতদিন পর্যন্ত স্বাস্থ্যখাত সংস্কার না হবে ততদিন পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানায় তারা।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram