ঢাকা
logo
প্রকাশিত : August 11, 2025

গ্রেপ্তার পশ্চিমবঙ্গের ছয় জন

নকল দূতাবাসের পর এবার নকল থানা খুলে প্রতারণার অভিযোগে উত্তরপ্রদেশের নয়ডা থেকে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা সকলেই পশ্চিমবঙ্গের অধিবাসী। গ্রেপ্তারদের মূল পান্ডা পশ্চিমবঙ্গে নিয়োগ দুর্নীতিতে যুক্ত ছিল।

পুলিশ সূত্রে জানানো হয়েছে, ইন্টারন্যাশনাল পুলিশ অ্যান্ড ক্রাইম ইনভেস্টিগেশন’ সংস্থা খুলে তারা আর্থিক প্রতারণা চালাতো। এই কারবারের মাথা হলেন, পশ্চিমবঙ্গের বীরভূমের নলহাটির বিভাস অধিকারী। একসময় পশ্চিমবঙ্গের নিয়োগ দুর্নীতিতে যুক্ত ছিল বিভাস অধিকারী।

পুলিশ সূত্রে খবর, নকল থানা খুলে নিজেকে সরকারি কর্মকর্তা পরিচয় দিত বিভাস, তার‌ পুত্র ও সঙ্গীরা। বিভিন্ন ভুয়া নথিপত্র দেখিয়ে তারা তোলা আদায় করত বলেই অভিযোগ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে পুলিশ নয়ডার সেক্টর ৭০-এর বিএসএস ১৩৬ নম্বর বাড়িতে হানা দেয়। সেখান থেকে বিভাস ও তার পুত্রসহ আরও চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে একাধিক ভুয়া নথি বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ব্রিটেনেও অফিস রয়েছে বলেই জানিয়েছে আটকরা। জেরা করে এদের প্রতারণার বিস্তারিত তথ্যপ্রমাণ পাওয়া যাবে বলেই মনে করছেন তদন্তকারীরা।নির্বাচিত কলাম

পশ্চিমবঙ্গে বিভাসের কর্মকাণ্ড নিয়ে নানা প্রশ্ন রয়েছে। তার একটি আশ্রমও রয়েছে। নিয়োগ দুর্নীতিতে তার নাম জানা গিয়েছিল।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram