ঢাকা
logo
প্রকাশিত : August 9, 2025

মহাকাশচারী জিম লোভেল আর নেই

অ্যাপোলো-১৩ মিশনকে ১৯৭০ সালে নিরাপদে পৃথিবীতে ফিরিয়ে আনার নায়ক মার্কিন মহাকাশচারী জিম লোভেল মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৭ বছর।

নাসা এক বিবৃতিতে জানিয়েছে, চাঁদে অবতরণের প্রচেষ্টা চলাকালে মহাকাশযানে বিস্ফোরণের কারণে মিশন বাতিল হলেও লোভেল “একটি সম্ভাব্য ট্র্যাজেডিকে সাফল্যে রূপ দিয়েছিলেন।” বিস্ফোরণের সময় মহাকাশযানটি পৃথিবী থেকে কয়েক লাখ মাইল দূরে অবস্থান করছিল।

ঘটনাটি সরাসরি টেলিভিশনে দেখেছিলেন কয়েক কোটি মানুষ। লোভেল ও তার দুই সহযাত্রী প্রশান্ত মহাসাগরে সফলভাবে অবতরণ করলে সেটি মহাকাশ অভিযানের ইতিহাসে অন্যতম আইকনিক মুহূর্তে পরিণত হয়।

লোভেল অ্যাপোলো–৮ মিশনেরও অংশ ছিলেন এবং তিনি প্রথম ব্যক্তি যিনি দুইবার চাঁদের উদ্দেশে গিয়েছেন, যদিও কখনো চাঁদে নামতে পারেননি।

নাসার ভারপ্রাপ্ত প্রধান শন ডাফি বলেন, ‘লোভেল যুক্তরাষ্ট্রের মহাকাশ কর্মসূচিকে ঐতিহাসিক পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।’

এক বিবৃতিতে লোভেলের পরিবার জানিয়েছে, ‘আমরা তার অটল আশাবাদ, রসবোধ এবং আমাদের প্রত্যেককে অসম্ভবকে সম্ভব করার যে বিশ্বাস তিনি দিতেন-তা ভীষণভাবে মিস করব। তিনি সত্যিই অনন্য ছিলেন।’

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram