ঢাকা
২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৫১
logo
প্রকাশিত : আগস্ট ৭, ২০২৫

মৌলভীবাজারের রাজনগরে নিরাপদ মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত

রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগরে ‘স্তন্যপান‌কে অগ্রা‌ধিকার দিন, টেকসই সহায়তা ব্যবস্থা তৈরী করুন’ প্রতিপাদ্য নিয়ে নিরাপদ মাতৃদুগ্ধ সপ্তাহ পালন হয়েছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে এসএমসি-সিএম‌পি প্রক‌ল্পের অর্থায়নে সীমান্তিকের বাস্তবায়নে রাজনগর সদর ইউনিয়নের দাসপাড়া গ্রামে এ উপলক্ষ্যে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. অ‌সিম কুমার বিশ্বাস।

এসময় আরো উপস্থিত ছিলেন সীমান্তিকের জেলা দলনেতা মো. রেজাউল ইসলাম, উপজেলা সুপারভাইজার সু‌মি দাস, এএও রাজন আহম্মদ, প্যারা‌মে‌ডিক লিমা আকতারসহ সীমান্তিকের কমিউনিটি মোবিলাইজার এবং গোল্ড স্টার মেম্বার।

বক্তরা বলেন, সন্তান জন্মের একঘন্টার মধ্যে শিশুকে মায়ের শালদুধ খাওয়াতে হবে। কারণ শালদুধ হচ্ছে বাচ্চার প্রথম টিকা। বাচ্চা জন্মের পর থেকে ছয় মাস পর্যন্ত শুধু মায়ের বুকের দুধই যথেষ্ট।

পরে মা ও শিশুদের ফ্রি মেডিকেল সেবা দেয়া হয়। এ দিবসটি একযোগে শ্রীমঙ্গল, কমলগঞ্জ, কুলাউড়া, জুড়ী ও বড়লেখা উপজেলায় পালন করা হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram