

শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে যৌথ বাহিনীর চলমান অভিযানে উপজেলা শীর্ষ মাদক ব্যবসায়ী সাইফুল ইসলাম ওরফে পলাশ (৪৫) কে ইয়াবা, গাঁজা ও মাদক বিক্রিত নগদ টাকাসহ আটক করেছে যৌথ বাহিনী। সে উপজেলার আড়পাড়া ইউনিয়নের রাজধরপুর গ্রামের এম এ মান্নানের ছেলে।
এ বিষয়ে মধুখালী থানার অফিসার ইনচার্জ এসএম নুরুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ৬ আগস্ট বুধবার সন্ধ্যায় ঢাকা খুলনা মহাসড়কের আড়পাড়া ইউনিয়নের রাজধঁরপুর এলাকায় যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে ঐ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তার নিকট হতে ৫০পিস ইয়াবা ট্যাবলেট, ৮৫০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ২২ হাজার ১শ টাকা উদ্ধার করা হয়। অভিযানে তার সাথে থাকা অন্য ব্যক্তিরা পালিয়ে যায়। এ বিষয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দিয়ে বৃহস্পতিবার ৭ আগস্ট বৃহস্পতিবার তাকে ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
